স্বাধীনতা বিরোধী প্রেতাত্মারা কোটা আন্দোলনে জড়িত: আইনমন্ত্রী
rrr
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৭ জন সদস্যকে হত্যা করেছে; সেই প্রেতাত্মারা কোটা আন্দোলনের সঙ্গে জড়িত ও ষড়যন্ত্রে লিপ্ত।
শুক্রবার (১২ জুলাই) সকালে তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছেন এবং সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, সে আদেশ তারা মেনে অবশ্যই তারা ঘরে ফিরে যাবেন।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা ও ভোগান্তি হবে এমন কাজ পরিহার করবে।’
rrr
0 Comments